ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ফলোআপ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ  প্রায় দেড়মাস পর ফলোআপ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (১১ জানুয়ারি) রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

তাকে বহনকারী বিমানটি রাতেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অর্থমন্ত্রী গত ২৮ নভেম্বর ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।

গতকাল রাতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। আজ সোমবার থেকেই তিনি নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন বলে আশা ব্যক্ত করেছেন। গত ২৮ নভেম্বর সিঙ্গাপুরে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হয়েছিল অর্থমন্ত্রীকে।

অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দফতরের সঙ্গে যোগাযোগ রেখেছেন, দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করছেন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন।

এর আগে গত ২৩ ডিসেম্বর ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুরে আছি আমি ১৭ দিনের বেশি হয়েছে। ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলাম, ডাক্তার দেখাতে পারিনি। ইনফ্যাক্ট গত কয়েক দিন ধরে ডাক্তার দেখাচ্ছি।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ফলোআপ চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন অর্থমন্ত্রী

আপডেট সময় ১২:৩৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১