ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

চুয়াডাঙ্গায় ঘাসমারা ওষুধ পান করে কৃষকের আত্মহত্যা

চুয়াডাঙ্গা  প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে ইনামুল হক ইনা (৪৫) নামের এক কৃষক ঘাসমারা ওষুধ পান করে আত্মহত্যা করেছেন। রোববার (১০ জানুয়ারি) বিকেলে জীবননগরের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে ঘাসমারা ওষুধ পান করেন ইনামুল। ওই সময় বাড়ির লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মৃত ইনামুল হক ইনা চুয়াডাঙ্গার জীবননগরের সেনেরহুদা গ্রামের শহীদ মণ্ডলের ছেলে।

উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ইনামুল হক ছিলেন একজন কৃষক। পরিবারের নানা চাহিদা মেটাতে গিয়ে স্থানীয় বিভিন্ন ঋণদান সংস্থা থেকে চড়া সুদে প্রায় দুই লাখ টাকা ঋণ নেন তিনি।

পরে এ ঋণের টাকা পরিশোধ করতে না পেরে, মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এ কারণে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে জানান তিনি।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কীটনাশক পান করে ইনামুল আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল রিপোর্ট শেষে তাকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

চুয়াডাঙ্গায় ঘাসমারা ওষুধ পান করে কৃষকের আত্মহত্যা

আপডেট সময় ০৭:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১