ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লালমনিরহাটে অবৈধভাবে অনুপ্রবেশে ভারতীয় নাগরিকসহ পাঁচজন গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধার ভুটিয়ামঙ্গল সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে চার ভারতীয় নাগরিকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় হাতীবান্ধা থানা পুলিশ আটকদের জেলহাজতে পাঠিয়েছে। এর আগে শনিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- কুচবিহার জেলার শীতলখুচি থানার গিতলদহ গ্রামের জাহেদুল ইসলামের ছেলে আমির হোসেন বুলেট (২০), ইনছার আলীর ছেলে জয়নাল (৪৫), মজিবুর মিয়ার ছেলে আলমগীর হোসেন (২০), তৈয়ব আলীর ছেলে রেজাউল মিয়া রোহান (২০) ও ভারতীয় নাগরিকদের সহায়তাকারী বাংলাদেশী হাতীবান্ধার আমঝোল গ্রামের রেজাউল করিম (২৫)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল গ্রেফতাকৃতরা।

এ সময় বিওপি’র সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে বিজিপি জোয়ানরা তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে লিখিত অভিযোগ করেন। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। রোববার বিকেলে হাতীবান্ধা থানা পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠান।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লালমনিরহাটে অবৈধভাবে অনুপ্রবেশে ভারতীয় নাগরিকসহ পাঁচজন গ্রেফতার

আপডেট সময় ০৬:২৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১