ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ইন্দোনেশিয়ায় ৫৬ যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ

আন্তর্জাতিক সময় ডেস্ক: ইন্দোনেশিয়ায় ৫৬ যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। শনিবার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পরপরই বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটি দেশটির শ্রীবিজয়া এয়ার লাইন্সের।পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাওয়াতী বলেন, পশ্চিম কালিমান্টান প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের পন্টিয়ানাকের উদ্দেশে যাত্রা করে যোগাযোগ হারিয়ে ফেলে বিমানটি।

শ্রীবিজয়া এয়ার জানিয়েছে, বিমান নিখোঁজের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার আগে এ সংক্রান্ত আরও তথ্য সংগ্রহ করছে তারা। স্থানীয় মেট্রো টিভি জানায়, বিমানে ৫৬ জন যাত্রী ছিল। যার মধ্যে ৭ শিশু। ক্রু ছিলেন ৬ জন।

ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪ এক টুইট বার্তায় জানায়, শ্রীবিজয়া এয়ারের ফ্লাইট এসজে-১৮২ জাকার্তা থেকে উড্ডয়নের ৪ মিনিট পরই নিখোঁজ হয়।

নিখোঁজের সময় বিমানটি ১০ হাজার ফুট উচ্চতায় ছিল বলেও জানানো হয়। ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী বোয়িং ৭৩৭-৫০০ মডেল বিমানটি ২৭ বছর পুরানো।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ইন্দোনেশিয়ায় ৫৬ যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ

আপডেট সময় ০৫:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১