ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিমানবন্দরে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

দুর্ঘটনার কবলে পড়া প্রশিক্ষণ বিমান

স্টাফ রিপোর্টারঃ   রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান।

শনিবার বিকাল ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

তবে এতে কেউ আহত হননি। বিমানবন্দরের ম্যানেজার দিলারা পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। রানওয়েতে বিমানটি মুখ থুবড়ে আছে। বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি।

বিমানে একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী ছিলেন।

দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

রাজশাহী বিমানবন্দরে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

আপডেট সময় ০৫:১৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১