ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেজগাঁওয়ে বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সমিতি বাজার এলাকার একটি বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত একজনের স্বামী রনি মিয়াকে (৩০) আটক করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাসার শয়নকক্ষ থেকে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহত দুই বোনের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুদর্শন বলেন, দুই বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে আমারা জানতে পেরেছি। নিহত দুই বোনের মধ্যে একজনের স্বামী রনিকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

‘আটক রনিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলোর সুরতহাল শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ’

তিনি আরও বলেন, কী কারণে তাদের কুপিয়ে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ট্যাগস

তেজগাঁওয়ে বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১