ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিরাজগঞ্জে সড়কে ঝরে গেল দুই বৃদ্ধার প্রাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকআপের (মিনি ট্রাক) ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী দুই বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার পারকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পারকোলা গুচ্ছগ্রামের মৃত চাঁদুর স্ত্রী কাজলী বেগম (৬০) ও একই গ্রামের মৃত আনিছের স্ত্রী ছালেকা বেগম (৬২)। আহতরা হলেন- একই গ্রামের মৃত আনিছের ছেলে আনছার (৩৮) ও হাফিজুল ইসলামের স্ত্রী মোছা. মুক্তা খাতুন (২৫)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, পারকোলা গুচ্ছগ্রাম থেকে যাত্রী নিয়ে শাহজাদপুরে আসছিলেন ব্যাটারিচালিত অটোভ্যানটি। অটোভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।

এতে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ওই দুই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পোতাজিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিরাজগঞ্জে সড়কে ঝরে গেল দুই বৃদ্ধার প্রাণ

আপডেট সময় ১২:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১