ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হবিগঞ্জে সড়কদুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নোয়াহ গাড়ির চাপায় ফরিদ মিয়া (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদ মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ডাকিজাঙ্গাল গ্রামের হাজী লাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের দেউন্দি সড়কের মোড়ে সিলেটগামী নোয়াহ গাড়ির চাপায় গুরুত্বর আহত হন মোটরসাইকেল আরোহী ফরিদ মিয়া।

দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ফরিদ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় তার মৃত্যু হয়।দুর্ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম।

দুর্ঘটনায় খবরে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে। কিছু সময় পর শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম ঘটনাস্থলে এসে সড়কে গতিরোধক স্থাপনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হবিগঞ্জে সড়কদুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ০৫:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১