ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

‘ভারত টিকা পাচ্ছে মাত্র ২ ডলারে, আমাদের দিতে হচ্ছে সোয়া পাঁচ’

স্টাফ রিপোর্টারঃ  গণস্বাস্থ‌্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় ধর্ষকরা অপরাধ করেও নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে।

নির্যাতিতদের হুমকি-ধমকি দিচ্ছে। আজকে জাতি প্রতিটি ক্ষেত্রে ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ শুধু মেয়ে ও ছেলেদের ওপরেই নয়, ধর্ষণ অর্থনীতিতে অনেক বেশি।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে পটুয়াখালীর দুমকীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তি‌নি এ মন্তব‌্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, ভারত যে টিকা (করোনাভাইরাসের ভ্যাকসিন) পাচ্ছে দুই ডলারে, আমরা সেই টিকা পাচ্ছি সোয়া পাঁচ ডলারে। বাড়তি এই টাকার অংশ কে পাচ্ছে?

তিনি আরো বলেন, ভারতের সেরামকে টিকার জন্য প্রথম ধাপে যে ৬০০ কোটি টাকা বাংলাদেশ দিচ্ছে, তার চেয়ে কম টাকায় যদি পৃথিবীর শ্রেষ্ঠ ১০ জন বিজ্ঞানীকে এক কোটি টাকা মাসিক বেতনে আনা হতো, তাহলেও এক বছরে দেশের ১২০ কোটি টাকা খরচ হতো। এখানে অনেক বেশি বিজ্ঞানী তৈরি হতে পারত। নিশ্চিতভাবে বলা যায়, দেশে এক বছরের মধ্যে টিকা তৈরি করা যেত।

তিনি বলেন, আজকে দেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে যদি ৫০ কোটি টাকা সাবসিডি দেওয়া হতো, তবে তারাও দেশি বিজ্ঞানীদের নিয়ে কাজ করতে পারত। আরো প্রতিষ্ঠান রয়েছে, তারাও আছে। তাহলে আজকে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে টিকা আবিষ্কার হতো।

মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কৃষকদলের আহ্বায়ক ক‌মি‌টির সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন ও কৃষকদল নেতা গোলাম সরোয়ার প্রমুখ।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

‘ভারত টিকা পাচ্ছে মাত্র ২ ডলারে, আমাদের দিতে হচ্ছে সোয়া পাঁচ’

আপডেট সময় ০৬:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১