ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটে সংঘর্ষের ঘটনায় দুই যুবক জখম

স্টাফ রিপোর্টারঃ  থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের এলোপাতাড়ি কোপে দুই যুবক গুরুতর জখম হয়েছেন।বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের ইসলামপাড়া বটতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন- ইসলামপাড়া বটতলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে পারভেজ (২০) ও টগর হোসেনের ছেলে জিসান হোসেন (১৮)। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এ দিকে, সংঘর্ষের ঘটনায় জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ইংরেজি নববর্ষ উপলক্ষে ইসলামপাড়া বটতলায় পিকনিকের আয়োজন করেন স্থানীয় যুবকরা।

রাতে বক্সে গান বাজিয়ে চলছিল নাচানাচি। ১০টার দিকে নিজেদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়। ওই সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে পারভেজ ও জিসানকে কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

সংঘর্ষে পারভেজের পিঠে ও ডান হাতে এলোপাতাড়ি কোপে গুরুতর ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। এছাড়া তার হাতের কয়েকটি আঙুলও কেটে পড়ে গেছে। আর জিসানের পিঠে ও মাথায় জখম হয়েছে।

আহত জিসান বলেন, ‘বাকবিতণ্ডার বিষয়টি মীমাংসা হওয়ার পর সেখানেই দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ ইসলামপাড়ার হাফিজের ছেলে কবির, একই এলাকার সজিব, মাহফুজ, রাজা, হাসিব, রাজনসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কোপাতে থাকে।’

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিল আর সালাম বলেন, আহতদের পিঠে একাধিক কোপের গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান। তিনি জানান, ‘পিকনিকে নাচানাচির সময় নিজেদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেই রাজন নামের এক যুবককে আটক করা হয়েছে।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

চুয়াডাঙ্গায় থার্টিফার্স্ট নাইটে সংঘর্ষের ঘটনায় দুই যুবক জখম

আপডেট সময় ১২:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১