ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ইয়েমেনে বিমানবন্দরে বিস্ফোরণ-গোলাগুলিতে নিহত বেড়ে ২৭

ছবিঃ সংগৃহীত

give your add here, Call: +880 1712 24 74 26

আন্তর্জাতিক ডেক্সঃ    ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে।

নতুন সরকারকে বহনকারী একটি বিমান বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার (৩০ ডিসেম্বর) দফায় দফায় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইয়েমেনের এডেন বিমানবন্দর। আকস্মিক বিস্ফোরণে জীবন বাঁচাতে দিগ্বিদিক ছুটতে থাকে মানুষ।

আল জাজিরা জানায়, সৌদি আরব থেকে নতুন সরকারকে বহনকারী একটি বিমান অবতরণের কিছুক্ষণ পরেই বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। একইসঙ্গে গোলাগুলির শব্দ পাওয়া যায়। এতে বহু হতাহত হয়েছে।

বিস্ফোরণে মন্ত্রিসভার কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইয়েমেন কর্তৃপক্ষ। গোলাগুলির পরই প্রধানমন্ত্রী মঈন আবদুল মালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে প্রেসিডেন্টের বাসভবনে নিয়ে যাওয়া হয়

চলতি মাসেই সঙ্কট সমাধানে সৌদি আরবের প্রস্তাব মেনে নতুন সরকার গঠন করা হয় দেশটিতে। সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বর্তমান সরকার নিয়েই গঠিত হয় নতুন সরকার। তবে, তা প্রত্যাখ্যান করে হাউথি বিদ্রোহীরা।

সূত্রঃ সময় টিভি

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ইয়েমেনে বিমানবন্দরে বিস্ফোরণ-গোলাগুলিতে নিহত বেড়ে ২৭

আপডেট সময় ০৮:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০