ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

যুক্তরাষ্ট্রে উচ্চ সংক্রমিত করোনার নতুন ধরন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রথম কোনও ব্যক্তির শরীরে পাওয়া গেছে উচ্চ সংক্রমিত করোনার নতুন ধরন (স্ট্রেন)। দেশটির কলোরাডো রাজ্যের ২০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে নতুন ধরনের এই করোনা শনাক্ত হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে কলোরাডোর গভর্নর জারেড পলিস বলেন, ‘করোনার নতুন ধরনে আক্রান্ত ব্যক্তিকে ডেনভারের কাছে এলবার্টে আইসোলেশনে রাখা হয়েছে।

এই ঘটনায় জনস্বাস্থ্য বিভাগ তদন্ত করছে। এখন পর্যন্ত ওই বক্তির সংস্পর্শে আসা কারো শরীরে করোনার নতুন ধরনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।’

যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে বিশ্বব্যাপী। ইতোমধ্যে অন্যান্য দেশেও পাওয়া গেছে উচ্চ সংক্রমিত এই নতুন ধরন। যুক্তরাজ্যের বাইরে কানাডায় দুই ব্যক্তির শরীরে পাওয়া যায় করোনার নতুন ধরন। ছয় ভারতীয়র শরীরেও করোনার এই নতুন ধরন পাওয়া গেছে বলে মঙ্গলবার দেশটির পক্ষ থেকে জানাননো হয়েছে।

এর আগে শনিবার জাপানে দুই ব্যক্তির শরীরে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে বলে জানা যায়। এছাড়া ফ্রান্স ও হংকংয়েও এই নতুন করোনা শনাক্তের খবর পাওয়া যায়।

করোনাভাইরাসের নতুন স্ট্রেইন নিয়ে বেশ চাপে রয়েছে ইউরোপের বিভিন্ন দেশসহ পুরো বিশ্ব। সংক্রমণ ঠেকাতে বিভিন্ন দেশে নতুন করে লকডাউনও ঘোষণা করা হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংশ্লিষ্টরাও জানান, তাদের বিশ্বাস দেশে ইতোমধ্যে নতুন এই করোনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে প্রায় দুই কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৩৭ হাজারের বেশি মানুষের।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

যুক্তরাষ্ট্রে উচ্চ সংক্রমিত করোনার নতুন ধরন শনাক্ত

আপডেট সময় ১১:৫৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০