ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে সড়কে ঝরে গেল ৩ জনের প্রাণ

সিলেট প্রতিনিধি: সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে অন্তত ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে মাইক্রোবাসটি পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষের পরপরই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়।

এতে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে হতাহতদের উদ্ধার করে। পরে তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে সড়কে ঝরে গেল ৩ জনের প্রাণ

আপডেট সময় ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০