ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ মুজিব বর্ষে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধারণ করতে উপজেলার শহীদ সালাউদ্দীন সেনানিবাসের পুর্ব পাশে মুঞ্জারবাইদ যুব উন্নয়ন সংগঠন ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে মঞ্জারবাইদ দোপাখাগরাটা মাঠে সংগ্রাম পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আব্দুল মান্নানের সভাপতিত্বে এ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিতালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এহসান আব্দুল্লাহ মিথুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান মো.আব্দুর রহিম মিয়া, সন্ধানপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, জিবিজি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সারোয়ার আলম গোলাপ,সন্ধানপুর আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম সাঈদ, সন্ধানপুরের ইউপি সদস্য কাদের খান প্রমুসহ আশপাশের উপজেলার বিভিন্ন জেলা থেকে আগত ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়।
মাঠে চতুর্দিকে বসে হাজার হাজার দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন। মনোরম ঘোড়দৌড় শেষে বিজয়ীদের মধ্যে ফ্রিজ ও টিভি সহ আরো ১৮টি আকর্ষনীয় পুরস্কার বিতরন করা হয় ৷
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











