ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর গুলশান কোকাকোলা মোড়ে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৪৫) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের শ্যালক নয়ন মিয়া জানান, শেরপুর সদর উপজেলার সালু মিয়ার ছেলে মজনু। এক ছেলে ও তিন মেয়েসহ পরিবার নিয়ে গ্রামে থাকতেন তিনি।

পেশায় মুরগি ব্যবসায়ী। সোমবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে ট্রাকে করে শেরপুর থেকে মুরগি নিয়ে ঢাকায় আসেন তিনি। মঙ্গলবার ভোরে গুলশান কোকাকোলা মোড় দিয়ে ভ্যানে করে মুরগি নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ আকন জানান, ভোরে মজনুসহ তার এক সহযোগী ভ্যানে করে মুরগি নিয়ে যাওয়ার সময় কোকাকোলা মোড় এলাকায় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মজনুর মৃত্যু হয়।

এ সময় তার সহযোগী ও ভ্যানচালক সামান্য আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস

গুলশানে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১২:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০