ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

খুলনায় ভোট চলাকালীন মেয়র প্রার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

খুলনা  প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল খায়ের খান (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনা আক্রান্ত ছিলেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।  করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন আবুল খায়ের।

তিনি স্ত্রী, একমাত্র মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দাকোপের চালনা পৌরসভার নলোপাড়া গ্রামের মৃত আয়জ উদ্দিনের ছেলে।

খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বিষয়টি নিশ্চিত করেন। গত ৩ ডিসেম্বর করোনা শনাক্ত হন মেয়রপ্রার্থী আবুল খায়ের। পরে তিনি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রতীক বরাদ্দের পর তিনি আর এলাকায় ফিরতে পারেননি।

২৩ ডিসেম্বর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে জাতীয়তাবাদী যুবদলের মাধ্যমে বিএনপির রাজনীতিতে সক্রিয় নেতৃত্বে অংশ নেন আবুল খায়ের।

এরপর ১৯৮৮ সাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাকোপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া খুলনা জেলা বিএনপির সহ-সভাপতিসহ দলের বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি।

২০০৪ সালে চালনা পৌরসভার প্রশাসক হিসেবে ১৩ মাস দায়িত্ব পালন করেন বিএনপি নেতা আবুল খয়ের খান।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

খুলনায় ভোট চলাকালীন মেয়র প্রার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

আপডেট সময় ০৮:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০