ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেওয়ানবাগী পীর

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর আরামবাগে দেওয়ানবাগ এর পীর মাহবুব ওরফে দেওয়ানবাগী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে তিনি নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন।

দেওয়ানবাগ শরীফের মিডিয়া কো-অর্ডিনেটর সৈয়দ মেহেদী হাসান বলেন, সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে উত্তরার আবাসিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৬টা ৪৮মিনিটে তিনি মারা যান।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর মতিঝিল দেওয়ানবাগ শরীফে বাবে রহমতে জানাজার পর বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দরবারে তার স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে।

রাজধানীর আরামবাগে দেওয়ানবাগ শরীফের পীর মাহবুব ওরফে দেওয়ানবাগী মাহাবুব-এ-খোদা ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই, দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।

নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশোনা করেন মাহবুব। পরে ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বাইয়াত নেন। এরপর পীরের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী এবং শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন।

সেখান থেকে নিজেই নারায়ণগঞ্জে এসে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গাড়েন এবং সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন মাহবুব। আস্তে আস্তে তার অনুসারী বাড়তে থাকে। এক পর্যায়ে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম পরিচালনা করেন এই দেওয়ানবাগী।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেওয়ানবাগী পীর

আপডেট সময় ০৫:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০