ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যামেরুনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানা গেছে, নিহতদের মধ্যে ১০ জন নারী ও চারজন শিশু রয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক মিডিয়া খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিবার (২৭ ডিসেম্বর) হতাহতের ঘটনাটি ঘটে। মর্মান্তিক এ ঘটনায় অন্তত ১৯ জন গুরুতরভাবে আহত হয়েছেন।

এনডিকিনিমেকি পুলিশ কমিশনার ময়ান্টসোগ মেম্পু পলিন বলেছিলেন, বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে ধাক্কা লাগে বাসটির। আহতদের অনেকের অবস্থা গুরুতর। সেক্ষেত্রে মৃতের সংখ্যা বাড়ার শঙ্কাও রয়েছে।

উল্লেখ্য, বড়দিন পালন শেষে রাজধানী ইয়ায়ুন্ডে থেকে ফেরার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সে দেশে সড়ক দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে। তবে গতকাল এক সঙ্গে বহু মানুষের প্রাণ সড়কে ঝরে গেছে।

সূত্র : খালিজ টাইমস

ট্যাগস

সর্বাধিক পঠিত

ক্যামেরুনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত

আপডেট সময় ০২:২৮:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০