ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

যশোরে শ্বাসরোধ করে যুবককে হত্যা

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামে আল আমিন নয়ন (২৮) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে বেনাপোল পোর্ট থানার পুলিশ লাশটি উদ্ধার করে। আলামত হিসাবে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

নিহত নয়ন দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে। তিনি বেনাপোল স্থলবন্দরে এনজিওকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বেনাপোল বাজারে মিশন কম্পিউটার ও একটি কসমেটিক্স দোকানেও কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের বোন লাবনী খাতুন বলেন, গভীর রাতে কিছু লোক নয়নকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি।

দেখতে পাই বাড়ির পাশে একটি গাছের নিচে তিনি শুয়ে আছেন। কাছে যেয়ে দেখি তার গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। এছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় দেয়া ছিল।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, ধারণা করা হচ্ছে যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

যশোরে শ্বাসরোধ করে যুবককে হত্যা

আপডেট সময় ০২:০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০