ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ইথিওপিয়ার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ ইথিওপিয়ার বেনিশানুল-গুমুজ অঞ্চলে শতাধিক ব্যক্তিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে ৪২ জনকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

একই ঘটনার জেরে নিরাপত্তা ও দায়িত্বে অবহেলার অভিযোগে সরকারের বর্তমান ও সাবেক পাঁচজন কর্মকর্তাকে আটক করা হয়েছে বলেও খবর দিয়েছে গণমাধ্যমটি।

গত বুধবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলের বেকোজি গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালায়। তারা ঘুমন্ত গ্রামবাসীর বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। গ্রামবাসীকে গুলি ও ছুরিকাঘাত করে।

সশস্ত্র এই হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে দেশটির মানবাধিকার কমিশন জানায়। এছাড়া আহত হয়েছে অনেকে। কারা বা কেন এই হামলা চালিয়েছে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয়।

বিশ্লেষকদের মতে, যে এলাকায় হামলাটি হয়েছে সেখানে একাধিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস রয়েছে। হামলাকারীরা জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালিয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

পরে হামলাকারীদের ধরতে দেশটির সেনাবাহিনী অভিযান চালায়। এই সেনা অভিযানে মোট ৪২ জন নিহত হয়। সেনা অভিযানে নিহত সন্দেহভাজন ব্যক্তির পরিচয় জানায়নি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবরে বলা হয়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ঘুরে যাওয়ার এক দিন পরই বেনিশানুল-গুমুজ অঞ্চলে বুধবার ভোরের ওই হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে জাতিগত সহিংসতার পুনরাবৃত্তি ঘটছে। এ নিয়ে আলোচনার জন্য গত মঙ্গলবার অঞ্চলটি সফর করেন আবি আহমেদ। এই গণহত্যাকে ‘করুণ’ ঘটনা বলে বর্ণনা করেছেন তিনি। বলেছেন, এলাকাটিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ইথিওপিয়ার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৪২ জনকে হত্যা

আপডেট সময় ০২:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০