ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ ছয়জন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ  রাজধানী দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের প্রায় ৯ কেজি কোবরা সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে তাদের গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতাররা হলেন মো. ছফির উদ্দিন শানু (৫০), ফিরোজা বেগম (৫৭), আসমা বেগম (৪২), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ও  মো. মাসুদ রানা (২৪)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন রাজধানীর দক্ষিণখানের ৫০ নম্বর ওয়ার্ডের গুলবার মুন্সি সরণি রােডে কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমাণ সাপের বিষ নিয়ে অবস্থান করছেন। এ খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল বৃহস্পতিবার বিকাল ৩টা ২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানাের চেষ্টা করে তারা। সেসময় ৬ জনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতাররা প্রথমে সাপের বিষ চোরাচালানের বিষয় অস্বীকার করেন। কিন্তু পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে রাখা ৮ কেজি ৯৬ গ্রাম (জারসহ) সাপের বিষ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এ ছাড়া তাদের সাথে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং বিষের ম্যানুয়াল বই, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‘গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি নির্দিষ্ট গােষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা আছে। সেজন্য তারা অধিক মুনাফার লােভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চোরাইপথে সাপের বিষ সংগ্রহ করতেন এবং ওই গােষ্ঠীর কাছে সরবরাহ করে আসছিলেন। তারা সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এ ছাড়া তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছ ‘,- বলেন এই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজধানীতে ৭৫ কোটি টাকার সাপের বিষসহ ছয়জন গ্রেফতার

আপডেট সময় ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০