ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলালে ডাকাতির প্রস্তুতিকালে অন্তঃ জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি ট্রাক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মন্ডল বলেন, ‘গতকাল গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার মুন্দাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

আটককৃতরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শাখারুঞ্জ গ্রামের মোতালেবের ছেলে মেহেদী হাসান (২৫), গাইবান্ধার ক্ষুদ্র মাটিবাড়ী গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুল হাই (৪০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিলস পশ্চিমপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে আবুল কালাম (৩৫), নিশিন্দারা গ্রামের আজিম উদ্দিনের ছেলে বকুল (৩৪), তিলাস গ্রামের ফরহাজ সরকারের ছেলে হেলাল উদ্দিন (৪২) ও একই গ্রামের আজাহার আলীর ছেলে রমজান আলী (৩০)।ওসি আরও বলেন, ‘এরা একটি অভিনব ও সংঘবদ্ধ চক্র।

জেলার বিভিন্ন সড়কে রাতে খালি ট্রাক নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের উঠিয়ে ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনও মালামাল ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়, কখনও যাত্রীদের খুন করে লাশ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, ট্রাকসহ ৬ সদস্যকে আটক করি আমরা।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্য আটক

আপডেট সময় ০৪:৩১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০