ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

শরীয়তপুরে বাস খাদে পড়ে বাসের মালিক নিহত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গিয়ে বাসটির মালিক নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের সাকিম আলী চৌকিদারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর হাওলাদার (মাইজ্জা ভাই)। তিনি নড়িয়া উপজেলার ফতেহজঙ্গপুর গ্রামের আমজাত আলী হাওলাদারের ছেলে। জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহমেদ তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর সোয়া ১টার দিকে হাওলাদার পরিবহন নামের একটি বাস জাজিরা মাঝির ঘাট থেকে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিল।

জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের সাকিম আলী চৌকিদারকান্দি এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তখন বাসে থাকা বাসের মালিক জাহাঙ্গীর হাওলাদার (মাইজ্জা ভাই) বাসের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, বাস দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

শরীয়তপুরে বাস খাদে পড়ে বাসের মালিক নিহত

আপডেট সময় ০৭:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০