ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৬টি নদীর পানিবন্টন জানুয়ারিতে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত ৬টি নদীর পানিবন্টন নিয়ে  আগামী জানুয়ারিতে যৌথ নদী কমিশন-জেআরসি’র বৈঠক অনুষ্ঠিত হবে।

আগামী ৫-৬ জানুয়ারি এই বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। তবে এবারের বৈঠক হবে ভার্চ্যুয়াল। পানিসম্পদ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জেআরসি বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ৬টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হবে সেগুলো হলো- খোয়াই, ধরলা,  দুধকুমার মনু,  মুহুরী ও গোমতী । এছাড়া গঙ্গা ও তিস্তার পানিবণ্টন নিয়েও আলোচনা হতে পারে।

সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গত ১৭ ডিসেম্বর ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টনের বিষয়ে তাগিদ দেন।

দুই শীর্ষ নেতার বৈঠকের পরেই দুই দেশের মধ্যে জেআরসি বৈঠকের প্রক্রিয়ায় গতি পায়। জেআরসি বৈঠকে দুই দেশের অভিন্ন নদীগুলোর পানিবণ্টন নিয়ে বিশেষভাবে  আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৬টি নদীর পানিবন্টন জানুয়ারিতে

আপডেট সময় ০৯:৩৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০