ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা মামলার বিচারকাজ শুরু ২৯ ডিসেম্বর

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ২৯ ডিসেম্বর মামলার চার্জ ঘটনের দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিশ্বনাথ মন্ডল এ দিন ধার্য করেন। এ সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন ও দিনাজপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) শাহ দোরখ শান (এডমিরাল)।

আদালতের এপিপি বলেন, আদালতের বিচারিক কার্যক্রমের প্রথম দিন দুপুরে আসামি রবিউল ইসলামকে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এ সময় তার আইনজীবী শহীদুর রহমান জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করেন। একই মঙ্গে আগামী ২৯ ডিসেম্বর মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য করেন।

পরে আসামিকে পুনরায় জেল হাজতে পাঠানো হয়।গত ২১ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি বিচারিক কার্যক্রম ও নিষ্পত্তির জন্য বিচারিক আদালত-২, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে পাঠান।

উল্লেখ্য, চলতি বছরের ২ সেপ্টেম্বর দিনগত রাত ২টার দিকে সরকারি ডাকবাংলাতে ঘোড়াঘাট ইউএনওর ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর রাতে জেলার বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে ও ঘোড়াঘাটের ইউএনও বাসভবনের সাবেক কর্মচারী রবিউল ইসলামকে আটক করা হয়। ২০ সেপ্টেম্বর নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রবিউল ইসলাম।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলা মামলার বিচারকাজ শুরু ২৯ ডিসেম্বর

আপডেট সময় ০৬:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০