ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

সরকার ১১ জেলায় শীতবস্ত্র বরাদ্দ দিয়েছে ৬ কোটি ১৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ১১ জেলার ১০৩ উপজেলায় মানবিক সহায়তা হিসেবে কম্বল ও শীতবস্ত্র কিনে বিনামূল্যে বিতরণের জন্য ৬ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

সম্প্রতি জেলা প্রশাসকদের অনুকূলে এই অর্থ বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে আদেশ জারি করা হয়েছে। শীতবস্ত্র কেনার জন্য প্রতিটি উপজেলা ৬ লাখ টাকা করে পাবে।

চট্টগ্রামের ১৫টি উপজেলার জন্য ৯০ লাখ, কক্সবাজারে ৮টি উপজেলার জন্য ৪৮ লাখ, রাঙ্গামাটির ১০টি উপজেলার জন্য ৬০ লাখ, বান্দরবানের ৭টি উপজেলার জন্য ৪২ লাখ, খাগড়াছড়ির ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, কুমিল্লার ১৭টি উপজেলার জন্য এক কোটি ২ লাখ, ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, চাঁদপুরের ৮টি উপজেলার জন্য ৪৮ লাখ, নোয়াখালীর ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, ফেনীর ৬টি উপজেলার জন্য ৩৬ লাখ এবং লক্ষ্মীপুরের ৫টি উপজেলার জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা উপজেলা ভিত্তিক উপ-বরাদ্দ দেবেন। বরাদ্দ করা অর্থে কম্বল বা শীতবস্ত্র কেনা ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। সংশ্লিষ্ট জেলা প্রশাসক স্থানীয় সংসদ সদস্যকে জানিয়ে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করবেন।

বরাদ্দ করা অর্থে কম্বল ও শীতবস্ত্র কেনা এবং বিতরণ শেষে একটি প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে পাঠাতে হবে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

সরকার ১১ জেলায় শীতবস্ত্র বরাদ্দ দিয়েছে ৬ কোটি ১৮ লাখ টাকা

আপডেট সময় ১২:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০