ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নানার বাড়িতে বেড়াতে এসে পুড়ে অঙ্গার হলো শ্রাবন্তি

নড়াইল প্রতিনিধি: নানার বাড়িতে বেড়াতে এসে পুড়ে অঙ্গার হয়েছে শ্রাবন্তি (৫) নামে এক শিশু। নড়াইলের কালিয়ায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তার মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাপুর গ্রামে মিশান শেখের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শ্রাবন্তি খুলনা জেলার তেরখাদা উপজেলার ইন্দুরহাটী গ্রামের হেকমত শেখের মেয়ে। স্থানীয়রা জানান, শ্রাবন্তী বৃহস্পতিবার সকালে তার মায়ের সঙ্গে রাজাপুর গ্রামে নানা মিশান শেখের বাড়িতে বেড়াতে আসে।

ওইদিন রাতে শ্রাবন্তিকে ঘুম পাড়িয়ে মা শাহিনুর বেগম অন্যদের সঙ্গে পাশের একটি ঘরে টিভি দেখছিলেন।

রাত ১০টার দিকে বাতাসে পোড়া গন্ধ ছড়ালে শাহিনুর বেগমসহ বাড়ির লোকজন টিভির ঘর থেকে বের হয়ে দেখেন আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ওই ঘরে ঘুমিয়ে থাকা শ্রাবন্তিও পুড়ে মারা যায়।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কালিয়া আঞ্চলিক অফিসের ডিজিএম মো. মমিনুর রহমান বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, বিদ্যুতের অয়ারিংসহ বসতঘরটি পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নির্ণয় করা সম্ভব না। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

নানার বাড়িতে বেড়াতে এসে পুড়ে অঙ্গার হলো শ্রাবন্তি

আপডেট সময় ০৫:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০