ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

অস্ত্রোপচারের পর পেট থেকে বের হল ‘আস্ত সিদ্ধ ডিম’!

টিউমার ভেবে অস্ত্রোপচারের পর রীতিমতো তাজ্জব চিকিৎসকেরা! রোগীর পেট থেকে বের হল আস্ত একটি ‘সিদ্ধ ডিম’। 

মঙ্গলবার এমন ঘটনাই ঘটেছে ভারতের আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে।

ওই হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আসলে দেহের অঙ্গ বৃদ্ধি পেয়েই তা সেদ্ধ ডিমের আকার নিয়েছে। গোটা ভারতে এমন ধরনের ঘটনার খুব বেশি নজির নেই বলে জানিয়েছেন তারা। গত ৭০ বছরে গোটা বিশ্বে এই ধরনের ঘটনার সংখ্যা তিরিশেরও কম বলে দাবি আমেরিকার একটি সমীক্ষার।

আর জি কর হাসপাতাল সূত্রে খবর, মাস কয়েক ধরেই তলপেটের ব্যথায় ভুগছিলেন দমদমের ৫২ বছরের এক ব্যক্তি। সেই সঙ্গে প্রস্রাবের সময় জ্বালাপোড়া ভাবও ছিল তার। তবে কিছুতেই সেই ব্যথা না কমায় বৃহস্পতিবার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের দ্বারস্থ হন।

হাসপাতালের সার্জারি বর্হিবিভাগের ৪ নম্বর ইউনিটে দেখানোর পর প্রাথমিকভাবে চিকিৎসকেরা মনে করেন, রোগীর মূত্রথলিতে সংক্রমণের জন্য তলপেটে ব্যথা হতে পারে। রোগীর আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকেরা মনে করেন, মূত্রথলিতে টিউমার থাকার কারণে তলপেটে ব্যথা হচ্ছে রোগীর। এর পর সিটি স্ক্যানও করানো হয় তার। সেই রিপোর্টে মূত্রথলির পাশাপাশি টিউমারের অবস্থান খাদ্যনালীতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

এরপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তবে অস্ত্রোপচার করার পর হতবাক হয়ে যান তারা। রোগীর তলপেট থেকে বের হয়েছে প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা ‘সেদ্ধ ডিম’।

সূত্র: আনন্দবাজার

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

অস্ত্রোপচারের পর পেট থেকে বের হল ‘আস্ত সিদ্ধ ডিম’!

আপডেট সময় ০৯:৫৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০