ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল দপ্তরিকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে নিয়োগবঞ্চিত হওয়ার ক্ষোভে নিয়োগপ্রাপ্ত দপ্তরিকে গাছে বেঁধে নির্যাতন করেছে এক যুবক।

রবিবার বেলা ১১টায় উপজেলার মুক্তাখাই প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় এই ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সমাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে।

এ ঘটনায় সোমবার দপ্তরি মো. তোফায়েল আহমদ বাদী হয়ে মুক্তাখাই গ্রামের মনোয়ার আলীর ছেলে শাহনুর মিয়ার  বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।জানা যায়, মুক্তাখাই গ্রামের মো. তোফায়েল আহমদ ২০১৪ সালে মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে নিয়োগ পান। একই পদপ্রত্যাশী শাহনুর মিয়ার চাকরি না হওয়ায় তোফায়েলের প্রতি ক্ষুব্ধ হন তিনি। নানাভাবে হয়রানির চেষ্টা করেন নিয়োগপ্রাপ্ত দপ্তরিকে।

রবিবার বেলা ১১টায় বিদ্যালয়ের কম্পাউন্ডে রঙের কাজ তদারকি করছিলেন তোফায়েল। এ সময় বিদ্যালয়ে ঢুকে তোফায়েলকে ঝাপটে ধরে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যায় শাহনুর। পরে দপ্তরি তোফায়েলকে গাছের গোড়ার সাথে রশি দিয়ে বেঁধে আঘাত করতে থাকে।

পরে তোফায়েলের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, দপ্তরিকে গাছে বেঁধে নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

স্কুল দপ্তরিকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৮:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০