ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিএসএফের গুলিতে প্রান গেল ২ বাংলাদেশির

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) ভোর রাতে জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের মশালডাঙ্গী ছোট কলোনী গ্রামের আব্দুল মজিদের ছেলে রবিউল ইসলাম ও হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামের মৃত ভাকু মোহাম্মদের ছেলে নাজির উদ্দিন।

পুলিশ ও বিজিবি জানায়, উপজেলার বেতনা সীমান্তের ৩৬৭ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে গরু আনার উদ্দেশে ভারতে ঢোকার চেষ্টা করছিল নাজির, রবিউল ও তাদের সঙ্গীরা।

এ সময় ভারতের ফুলবাড়ি সীমান্তের বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে আহত হয় তারা।

সঙ্গীরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিজ বাড়িতে ফেরত আসে। পরে পরিবারের সদস্যরা তাদের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আওরঙ্গজেব বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিএসএফের গুলিতে প্রান গেল ২ বাংলাদেশির

আপডেট সময় ০২:০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০