ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

পদ্মায় ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কায় ডুবে গেল ফেরি

মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার আসার পথে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ডাম্ব ফেরি রাণীগঞ্জের তলায় ফাটলের সৃষ্টি হয়।

যাত্রী ও যানবাহন ঘাটে নামিয়ে দেয়ার পরে নোঙর করা হলে ডুবে যায় ফেরিটি। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

বিআইডব্লিউটিএ’র বাংলা বাজার ঘাটের সহকারী ম্যানেজার ভজন কুমার সাহা জানান, গতকাল রবিবার (৬ ডিসেম্বর) রাত ১২টার দি‌কে ডাম্ব ফেরি রানীগঞ্জ শিমু‌লিয়া ঘাট থেকে ২২টি যানবাহন নি‌য়ে মাদারীপু‌রের বাংলাবাজার ঘাটে আসার সময় নদী খননের ড্রেজারের পাই‌পের সা‌থে ধাক্কা লাগে। এতে ফেরিটির তলা ফেটে‌ যায়। পরে দ্রুত ফেরিটিকে বাংলাবাজার ঘাটে এনে যানবাহন না‌মিয়ে নোঙর করে রাখা হয়। পরে সকালে ফেরির ভিত‌রে পা‌নি প্র‌বেশ করে পুরো ফেরি‌টি ডু‌বে যায়।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

পদ্মায় ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কায় ডুবে গেল ফেরি

আপডেট সময় ০১:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০