ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী

গাজীপুর, প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী। পরে তিনি নিজের গলায় ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতের নাম- মহসিনা আক্তার (৩০) এবং তার স্বামী শরিফুল আলম (৩৫)।

গাজীপুর মেট্রোপলিটনের কাশিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, সারদাগঞ্জ সুলতান মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন স্বামী-স্ত্রী।

দুজনেই স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। সকাল ৭টার দিকে ধারালো অস্ত্র দিয়ে মহসিনাকে জবাই করে হত্যা করে তার স্বামী শরিফুল আলম।

পরে সে নিজেও গলায় ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন শরিফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো জানা যায় নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

গাজীপুরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী

আপডেট সময় ০১:০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০