ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাটোরে সড়কে ঝরে গেল বৃদ্ধের প্রাণ

নাটোর প্রতিনিধি: নাটোরে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. আলাল ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আলাল ফকিরের বাড়ি হয়বতপুর গ্রামে।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির পরিদর্শক মো. রেজওয়ানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ফজরের নামাজ শেষে সকাল সাড়ে ৬টার দিকে বাড়ি ফিরছিলেন আলাল ফকির।  পথে হয়বতপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাটোরে সড়কে ঝরে গেল বৃদ্ধের প্রাণ

আপডেট সময় ০১:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০