ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ওবামা-বুশ-ক্লিনটন ভ্যাকসিন নিতে চান প্রকাশ্য

আন্তর্জাতিক ডেস্ক: নাগরিকদের ভয় কাটাতে ও উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন ক্যামেরার সামনে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে চান।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক এই তিন প্রেসিডেন্ট মনে করছেন, টেলিভিশন বা ক্যামেরার সামনে করোনার ভ্যাকসিন নিলে জনগণের মনে থাকা ভয় কেটে যাবে। এছাড়া ভ্যাকসিন নিতে উৎসাহী হবে তারা।

জর্জ ডব্লিউ বুশের চিফ অব স্টাফ ফ্রেডি ফর্ড বলেন, ভ্যাকসিনের প্রচারণা চালানোর ব্যাপারে কোনো সহায়তা করার আছে কি-না, এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি ও হোয়াইট হাউজের করোনা মোকাবিলার সমন্বয়ক ড. ডেবোরাহ বির্কসের সঙ্গে কথা বলেছেন বুশ।

বিল ক্লিনটনের প্রেস সচিব অ্যাঞ্জেল উরেনা সিএনএন-কে বলেন, প্রচারের জন্য সবার সামনে সেচ্ছায় ভ্যাকসিন নিতে আগ্রহী তিনি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যাতে ভ্যাকসিন গ্রহণ করে, সেজন্য ক্লিনটন তাদেরকে আহ্বান জানাবেন।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, ড. অ্যান্থনি ফাউচি যদি তাকে বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন নিরাপদ, তাহলে তিনি সেটা বিশ্বাস করেন।

মার্কিন নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, যখন কম ঝুঁকিতে থাকা মানুষের জন্য টিকা উন্মুক্ত করা হবে, তখন আমি সেটা নেব।

মানুষ যাতে বিশ্বাস করে আমি বিজ্ঞানে বিশ্বাসী, সে কারণে হয়তো সেটা টেলিভিশন বা ক্যামেরার সামনে নেব।’এদিকে করোনাভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবন করেছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও মডার্না।

তবে এটি নেয়ার ব্যাপারে জনগণের মনে সংশয় তৈরি হয়েছে। এক জরিপে দেখা গেছে, এক-তৃতীয়াংশ মার্কিনি করোনার ভ্যাকসিন নিতে আগ্রহী নয়। দুটি কোম্পানি দাবি করছে, তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ওবামা-বুশ-ক্লিনটন ভ্যাকসিন নিতে চান প্রকাশ্য

আপডেট সময় ১২:২০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০