ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন: আটক স্বামী

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বেড়ইল গ্রামে মাদকাসক্ত স্বামীর হাতে শ্বাসরোধে খুন হয়েছেন সুবর্ণা রানী (২৫) নামে এক স্ত্রী। বুধবার (০২ ডিসেম্বর) রাতে কোনো এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সুবর্ণা রানী বগুড়ার আদমদিঘী উপজেলার কামার পুকুর গ্রামের রতন সরকারের মেয়ে। এ ঘটনায় সুবর্ণার স্বামী জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামের সুবাস চন্দ্রের ছেলে হৃদয় চন্দ্রকে আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৭ সালে বগুড়ার আদমদিঘী উপজেলার কামার পুকুর গ্রামের রতন সরকারের মেয়ে সুবর্ণার সঙ্গে বিয়ে হয় জয়পুরহাট সদর উপজেলার বেড়ইল গ্রামের সুবাস চন্দ্রের ছেলে হৃদয় চন্দ্রের।

অভিযোগ রয়েছে বিয়ের পর থেকেই মাদকাসক্ত ও বখাটে হৃদয় স্ত্রী সুর্বনাকে মারধর করতেন। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কোনো এক সময় গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ তরে হত্যা করেন হৃদয়।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্বজনরা আটক করে ‘৯৯৯’ ফোন দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, অভিযুক্ত হৃদয় সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনী প্রক্রিয়া অব্যহত রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন: আটক স্বামী

আপডেট সময় ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০