ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বঙ্গোপসাগরে ‘বুরেভী’ ঘূর্ণিঝড় এর আগমন

আবহাওয়া ডেস্কঃ  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ‘বুরেভী’ নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় নিভারের বিদায়ের সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে এর আগমন ঘটলো। বুধবার (২ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণীঝড় ‘বুরেভী’ হিসেবে আজ সকাল ৬টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি আরও ঘণীভূত হতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। নভেম্বরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ‘নিভার’ নামে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল।

ভারতের তামিলনাডু ও তৎসংলগ্ন এলাকায় এর প্রভাব পড়লেও বাংলাদেশে পড়েনি। অক্টোবরেও বঙ্গোপসাগরে আরেকটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, যদিও তা শেষ পর্যায়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি। তবে সেটির প্রভাবে বাংলাদেশে বেশ বৃষ্টি হয়েছিল।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বঙ্গোপসাগরে ‘বুরেভী’ ঘূর্ণিঝড় এর আগমন

আপডেট সময় ১২:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০