ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

করোনা ভাইরাস বিষয়ক উপদেষ্টা অ্যাটলাস পদত্যাগ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের করোনা ভাইরাস বিষয়ক উপদেষ্টা ড. স্কট অ্যাটলাস পদত্যাগ করেছেন।

ভাইরাসের সংক্রমণ কমাতে করোনা ভাইরাস টাস্ক ফোর্সের নেওয়া পদক্ষেপের বিপরীত অবস্থান নেওয়ায় এবং বিতর্কিত মন্তব্যের জন্য অন্য সদস্যদের সঙ্গে বহুবার সংঘর্ষে জড়িয়েছেন অ্যাটলাস।

এ কারণে বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন তিনি এবং এ বিষয়ে কাজ করার ক্ষেত্রে তার যোগ্যতাও প্রশ্নবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) ট্রাম্পের ট্রাম্পের উদ্দেশে লেখা পদত্যাগপত্রে অ্যাটলাস লেখেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের বিশেষ উপদেষ্টার পদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। ’

তাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব দেওয়ায় তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং সেই সঙ্গে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভকামনা জানান। টুইটারেও এ পত্র পোস্ট করেন অ্যাটলাস।

নিউরোরেডিওলজিস্ট অ্যাটলাস সংক্রামক রোগ বা মহামারি সংক্রান্ত বিদ্যায় বিশেষজ্ঞ না হওয়া সত্ত্বেও আগস্টে ১৩০ দিনের বিশেষ চুক্তিতে করোনা ভাইরাস টাস্ক ফোর্সে নিয়োগ পান। তিনি ট্রাম্পের আস্থাভাজন ছিলেন। বিভিন্ন সময় ট্রাম্পের মতো মাস্ক পরা এবং অন্য বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন।

পদত্যাগপত্রে অ্যাটলাস আরও বলেন, ‘আমি কোনো রাজনৈতিক প্রভাব বা প্ররোচনা ছাড়া, সব সময় বিজ্ঞানের সর্বশেষ তথ্য ও প্রমাণের ওপর নির্ভর করে কাজ করেছি। ’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

করোনা ভাইরাস বিষয়ক উপদেষ্টা অ্যাটলাস পদত্যাগ করেছেন

আপডেট সময় ০২:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০