ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

কারাগারে বন্দির ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা কারাগারে মো. মোস্তফা নামের এক বন্দির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ওই বন্দি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষের। কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. নেছার আলম জানান, মোস্তফার বাড়ি কক্সবাজার সদর উপজেলায়। একটি মারামারি মামলার আসামি ছিলেন মোস্তফা।

ওই মামলায় রোববার (২৯ নভেম্বর) আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কারাগারের ভেতরে তিনি আত্মহত্যা করেন। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান জেল সুপার নেছার আলম।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গীয়াস জানান, মোস্তফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় ডেপুটি জেলার সাইদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- ইন্সপেক্টর মামুনুর রশীদ ও হিসাবরক্ষক খন্দকার আজাদুর রহমান। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান জেল সুপার।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

কারাগারে বন্দির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০