ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি

স্টাফ রিপোর্টার: ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি। একদিনের ঝটিকা সফরে ওয়েই এখন নেপালে অবস্থান করছেন।

ওই সফর শেষে তিনি বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। কাঠমান্ডু পোস্টের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী, রোববার নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

চীন-ভারত সীমান্তে উত্তেজনার মধ্যেই দুদিনের নেপাল সফর শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এর পরই ঝটিকা কাঠমান্ডু সফর করেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি।

সূত্রের বরাতে নেপালের এই দৈনিক তাদের অনলাইন প্রতিবেদনে আরও জানিয়েছে, চীনা প্রতিরক্ষামন্ত্রী নেপাল সফর শেষে বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন। তাতে সূত্রের নাম উল্লেখ করা হয়নি।

গত বছরের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দুদিনের নেপাল সফরের পর এই প্রথম চীন সরকারের উচ্চপর্যায়ের কেউ জরুরি প্রয়োজনে কাঠমান্ডু সফর করছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শনিবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী ওলি এবং প্রেসিডেন্ট বিদ্যা দেবী ছাড়াও সেনাপ্রধান জেনারেল পূর্ণ চন্দ্র থাপার সঙ্গে আলোচনা করবেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়েই ফেঙ্গি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি

আপডেট সময় ০৭:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০