ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

শেরপুরে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ইটভাটার পাহারাদার সোহেল ওরফে বাবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নয়ানী শ্রীবরদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাবু ওই এলাকার গোলাম হোসেনের ছেলে। তিনি স্থানীয় জালাল ইটভাটার পাহারাদার ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) জালাল ইটভাটা থেকে বাবু নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের চারদিন পর শনিবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

শেরপুরে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০