ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নীলফামারীতে ট্রাক্টরের লাঙলের ফলায় আটকে কৃষকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে চলন্ত ট্রাক্টরের লাঙলের ফলায় আটকে আব্দুর রহিম (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের টেপারহাট গ্রামে এ ঘটনা ঘটে।

রহিম ওই গ্রামের মৃত শমসের আলীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে চালকসহ ট্রাক্টর ভাড়া এনে জমিতে হাল চাষ করাছিলেন রহিম। এ সময় ট্রাক্টর চালকের পাশেই বসে ছিলেন তিনি।

একপর্যায়ে অসাবধানবশত চলন্ত ট্রাক্টর থেকে নিচে পড়ে যান রহিম। এতে লাঙলের ফলায় জড়িয়ে ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় নিহতের পক্ষে এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক্টর চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নীলফামারীতে ট্রাক্টরের লাঙলের ফলায় আটকে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৫:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০