ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দিনাজপুরে ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা

আটক সুভাস মহন্ত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ২২ দিন বয়সী ছেলে সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড বাবা। এ ঘটনায় ঘাতক বাবা সুভাস মহন্তকে (২৮) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে জেলার ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আটক সুভাস মহন্ত বারাইহাট গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে ও পেশায় একজন ইজিবাইক চালক। শিশুটির মা অনামিকা মহন্ত বলেন, নেশার টাকার জন্য সুভাষ প্রায়ই আমাকে মারধর করত।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আমাকে মারপিট করলে আমি শ্বশুরের ঘরে আশ্রয় নিই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও বাচ্চাকে টানাহেঁচড়া করে মারধর করে। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমাকে ঘর থেকে বের করে আমার শিশু সন্তানকে ছিনিয়ে নেয়।

এরপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে বাচ্চাটিকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বের হয়ে আসে।ঘটনার সত্যতা স্বীকার করে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পাশাপাশি ঘাতক সুভাশ চন্দ্র মহন্তকেও আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দিনাজপুরে ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা

আপডেট সময় ০২:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০