ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লালমনিরহাটে বাসের ধাক্কায় নিহত ২

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় মা-ছেলের নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক বাবাসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় লালমনিহাট বুড়িমারী মহাসড়কের কালীগঞ্জ উপজেলার চৌধুরী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলা ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মন্জিলা বেগম (৩২) ও তার ছেলে সাজেদুল ইসলাম (৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রী-সন্তানসহ কয়েকজন যাত্রী নিয়ে বাড়ি থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন অটোরিকশা চালক বদিউজ্জামান।

পথিমধ্যে চৌধুরী মোড়ে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশাচালক বদিউজ্জামানের স্ত্রী মন্জিলা বেগম নিহত হন। এতে আহত হন অটোরিকশার ছয়জন যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অটোরিকশাচালকের ছেলে সাজেদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

আহত পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বাসটি কোন দিক গেছে স্থানীয়রা বলতে না পারায় তা জব্দ করা সম্ভব হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লালমনিরহাটে বাসের ধাক্কায় নিহত ২

আপডেট সময় ০১:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০