ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

বাড়ি ফেরা হলো না এএসআই দুলালের

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুলাল চন্দ্র রায় (৪০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর ) রাত ১০টার দিকে উপজেলার বোদা-দেবীগঞ্জ সড়কের লক্ষ্মীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বলরামপুর গ্রামের হলেশ্বর রায়ের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে একটি ট্রাক ও মোটরসাইকেল দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এএসআই দুলাল নিহত হন।

দেবীগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রহমান বলেন, ঠাকুরগাঁও সদর থানা পুলিশের এএসআই দুলাল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে তার মোটরসাইকেলের পেছন ধাক্কা দেয় একটি ট্রাক। ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দেবীগঞ্জ থানায় মামলা করা হবে এবং নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

বাড়ি ফেরা হলো না এএসআই দুলালের

আপডেট সময় ১১:১৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০