ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার,নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে পুনর্বাসন ও প্রণোদনার আওতায়  বীজ সার বিতরণ করা হয়েছে। মোট ৪ হাজার ৯৭০ জন কৃষকের মাঝে প্রণোদনা দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২০) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমের গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারি, টমেটো, মরিচ এবং প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো, গম, সরিষা, ভুট্টা, শীতকালিন মুগ, পেয়াজ ফলন আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. আনোয়ারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা নাজনীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মোস্তফা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, আওয়ামী লীগ নেতা এমআর মাহিন, শাহ পরান নয়নসহ অন্যারা বক্তব্য রাখেন।

পুনর্বাসনের আওতায় গম ২৫০ জন, সরিষা ৭০০ জন, সুর্যমুখী ৩৫০ জন, চীনাবাদাম ২৫০ জন, মসুর ৪০০ জন, খেসারি ৫০০ জন, টমেটো ২৫০ জন, মরিচ ৪০০ জনের মাঝে বীজ এবং প্রনোদনার আওতায় বোরো ৬০০ জন, ভুট্টা ৩০০ জন, সরিষা ৫৫০জন, শীতকালিন মুগ ১০ জন, গ্রীষ্মকালীন মুগ ১৫০ জন এবং পিয়াজ ৬০জনের মাঝে বিতরণ করা হয়। নওগাঁয় কৃষকদের পুনর্বাসন ও প্রণোদনার বীজ ছাড়াও ডিএপি ও পটাশ সার বিতরণ করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

আপডেট সময় ০৬:০০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০