ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের সঙ্গে দেখা করতে সৌদি আরব গেছেন নেতানিয়াহ

আন্তর্জাতিক ডেস্ক: যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করতে রোববার গোপনে সৌদি আরব গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ। আগে থেকেই সেখানে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার মধ্যেই নেতানিয়াহুর এই গোপন রিয়াদ সফর। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইসরায়েলের কান পাবলিক রেডিও এবং আর্মি রেডিও সোমবার জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনও লোহিত সাগর উপকূলের সৌদি শহর নিওমের ওই বৈঠকে অংশ নেন।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় কিংবা দেশটিতে মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে এই সফর নিয়ে কোনো মন্তব্য করেনি। এ ছাড়া এ নিয়ে এখনও কোনো বক্তব্য আসেনি সৌদি সরকারের পক্ষ থেকেও।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সালমানের সঙ্গে দেখা করতে সৌদি আরব গেছেন নেতানিয়াহ

আপডেট সময় ০৪:২৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০