ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত ১৫

জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাটের কালাইয়ে একই গ্রামে পৃথক পৃথক ঘটনায় জমি সংক্রান্ত জেরে ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল পর্যন্ত কালাই উপজেলার বিনইল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, কালাই উপজেলার বিনইল গ্রামের আফজাল হোসেনের পরিবারের সঙ্গে শাহজাহান সরকারের পরিবার, নিজাম উদ্দিনের পরিবারের সাথে আব্দুস সাত্তারের পরিবার, মরিয়মের পরিবারের সাথে আবু বক্কর সিদ্দিকের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৃথক পৃথক ঘটনায় উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।

এসময় জমির বিভিন্ন ফলের গাছ কেটে ফেলা সহ অন্যান্য ক্ষতি সাধন এবং ১৫ জন আহত হয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন।

আফজাল হোসেন বলেন, আমি বৈধভাবে ৭ শতক জমি ক্রয় করি। সেই জমিতে শাহজাহান ও তার দলবল অবৈধ ভাবে জোর পূর্বক ঘর নির্মাণ করতে আসলে আমরা বাঁধা প্রদান করি। এসময় তারা আমাদেরকে মারার জন্য আসে। পরে থানাতে অভিযোগ করলে থানার অফিসার তদন্ত করে শাহজাহানদের বিরুদ্ধে আদালতে একটি নন এফআইআর প্রসিকিউশন দাখিল করেন। প্রসিকিউশনের মামলাটি আদালতে বিচারাধীন আছে।

তারপর খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুরে আমার পরিবারের সদস্যদের উপর লাঠি, শাবল, রড, হাসুয়া দিয়ে এলোপাতারি মারধর করে আমাকে ও আমার শ্বাশুড়ি নূর জাহানকে আহত করে। গুরুতর অবস্থায় আমার শ্বাশুড়ি কালাই হাসপাতালে ভর্তি আছে। বর্তমানে আমি ও আমার পরিবার চরম ভাবে হুমকির মধ্যে আছি। তারা যেকোন সময় আমাদের ক্ষতি করতে পারে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

কালাই থানার তদন্ত পরিদর্শক আব্দুল মালেক জানান, এ সময়ে ধান কাটা ও আলু রোপণ চলছে। এ কারণে জমি সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। জমি সংক্রান্ত বিরোধগুলো দেওয়ানী মকর্দমার মধ্যে পড়ে। আমাদের হচ্ছে ফৌজদারি অপরাধ। আইনশৃঙ্খলা যেন বিঘ্ন না ঘটে এ বিষয়ে আমরা পদক্ষেপ নেই। অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত ১৫

আপডেট সময় ০৫:৩১:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০