ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন

যশোরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত

যশোর প্রতিনিধি: যশোরের মুড়লি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একজন ট্রাকচালক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৩৭৩) নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই ট্রাকের হেলপারও।

নিহতের নাম আকবর আলী (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সিয়ালী গ্রামের মৃত সাজ্জাদের ছেলে। এ ঘটনায় ওই ট্রাকের ২৮ বছর বয়সী হেলপার  গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর থেকে রাত ১০টা পর্যন্ত খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। যশোর রেলস্টেশন মাস্টার আইনাল হোসেন  এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) রাতে চালক আকবর আলী নওয়াপাড়া থেকে ট্রাকে কয়লা লোড দিয়ে যশোরের দিকে আসছিলেন।

রাত ৭টার দিকে মুড়লি রেলক্রসিংয়ে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ওই ট্রাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আকবর আলী নিহত হন। পরে স্থানীয়রা ট্রাকের হেলপারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়দের অভিযোগ, ওই রেলক্রসিংয়ে গেটম্যান থাকলেও ঠিকমতো দায়িত্ব পালন করেন না। প্রায়ই সময় স্থানীয়রাই গেটটি বন্ধ করেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ

যশোরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত

আপডেট সময় ০৯:২৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০