ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেত্রকোনায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হারুন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বামনখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন মিয়া গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার চড় আলী নগর গ্রামের আবুল কাসেমের ছেলে। তিনি অটোরিকশার যাত্রী ছিলেন।

দুর্ঘটনায় অটোরিকশা চালক তারা মিয়া (২৮) আহত হয়েছেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার লালমা বিশকা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

আহত তারা মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পর্যটন এলাকা দুর্গাপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওই যাত্রী ময়মনসিংহ যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পূর্বধলা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহত হারুন মিয়ার মরদেহ উদ্ধারসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেত্রকোনায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ১২:৫৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০