ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ভারতে ট্রাকের ধাক্কায় ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে সড়কের পাশে থাকা ট্রাকে এসইউভি কারের ধাক্কায় ছয় শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজ্যের প্রতাপগড়ের প্রয়াগরাজ-লক্ষ্ণৌ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আশপাশের আরও কয়েকজন ।

প্রতাপগড়ের পুলিশ সুপার (এসপি) অনুরাগ আরিয়া বলেন, চাকা পাংচার হয়ে যাওয়ায় ট্রাকটি সড়কের পাশে রাখা ছিল। এ সময় এসইউভি কারটি দ্রুত গতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা মারে।

এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা সবাই মারা যান। খবর পেয়ে পুলিশ সদস্যরা এসে ট্রাকের নিচ থেকে এসইভি কারের অর্ধেক টেনে বের করে।

তিনি আরও বলেন, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রতাপগড় জেলার কুন্দা শহরে নিজেদের গ্রামে ফিরছিলেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার পরিবারকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

এসপি অনুরাগ আরিয়া বলেন, দুর্ঘটনায় নিহত ৬ শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। বাকি আটজনের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার এসইউভি কার ও ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি সিনিয়র অফিসারদের ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তায় নির্দেশ দিয়েছেন।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ভারতে ট্রাকের ধাক্কায় ১৪ জন নিহত

আপডেট সময় ১২:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০